Sunday , 1 October 2023 | [bangla_date]

বোদায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় সফিউল ইসলাম ওরফে পোহাতু (৫৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাসষ্ট্যান্ডের মুনস্টার হোটেল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত সফিউলল ইসলাম পোহাতুর বাড়ি বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাতখামার মন্ডল পাড়া গ্রামে। সে এই গ্রামের মৃত-বুধারু এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , গত বৃহস্পতিবার বিকেলে সফিকুল ইসলাম (পোহাতু) ভ্যান নিয়ে বাড়ি যাওয়ার সময় বোদা বাসষ্ট্যান্ড পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শান্ত অসুস্থ বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা এক সংগ্রামী সন্তানের গল্প

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর লা-য়ন্স ক্লাবের আয়োজনে অক্টোবর সেবাপক্ষের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচী পালন

কুয়াশায় মোড়ানো পঞ্চগড়, শীত আগমনের বার্তা

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পরাজয়ের কারণ তারই ছোট ভাই

ফুলবাড়ীতে দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান

পাথর খেকোদের অত্যাচারে ডাহুক নদী-নতুন প্রযুক্তি ড্রেজারের পর ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন

চলমান কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

পলাতক থাকা হত্যা মামলার আসামী গ্রেফতার