Friday , 20 October 2023 | [bangla_date]

বোদায় ৯৫টি দুর্গামন্ডপে অনুদানের ডিও লেটার বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ৯৫টি দুর্গামন্ডপে ৫০০ কেজি চালের ডিও লেটার বিতরণ করলেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে দুযোর্গ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে রেলপথমন্ত্রী প্রতিটি দুর্গামন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে চালের ডিও লেটার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে ডিও লেটার প্রদান উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক রাজা রাজিব ঘোষ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে চার দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষন সমাপ্ত

কাহারোলে বাস চাপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত

রুহিয়ায় বালু-মাটি পরিবহনে সড়কের সর্বনাশ, বিপন্ন জনজীবন

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

হাজী মোহাম্মদ দানেশ এঁর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের কর্মসূচী পালন

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় সরস্বতী পূজা প্রতিমা বিক্রিতে ধস

ঠাকুরগাঁওয়ের তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ