Saturday , 21 October 2023 | [bangla_date]

ভারতীয় বিএসএফের গুলিতে নিহত যুবক বিএসএফ ৪দিন পর ফেরত দিলো মরদেহ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত আক্কাস
আলী (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএস এফ। ঘটনার চারদিন পর
শনিবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা (চতুর্দেশীয়
স্থলবন্দর) ও ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দেয়া হয়। নিহত যুবক তিরনই হাট
ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে আক্কাস আলী।
বিএসএফ জানায় নিহত আক্কাস গত মঙ্গলবার (১৭ অক্টোবর) গভীর রাতে স্থানীয় কয়েকজনের সাথে
দল বেঁধে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় ভারতের ফকিরগছ বিএসএফের একটি টহল
দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ভারতীয় ভূখন্ডে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আক্কাস। পরের
দিন বুধবার (১৮ অক্টোবর) মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওইদিন দুপুরে বিএসএফের সঙ্গে
পতাকা বৈঠক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর আগে  নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার
করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। সীমান্ত বৈঠকে গুলি করার ব্যখ্যা করে আইনী
প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। 
ঘটনার ৪ দিন পর সকল আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে
বাংলাবান্ধা—ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে। তেঁতুলিয়া
মডেল থানার অফিসার ইনচার্জ আবু  সাঈদ চৌধুরী জানান, ভারতের বিএসএফের গুলিতে নিহত আক্কাস
আলীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

হিলি স্থলবন্দরে মহিষের মাংস ও পেঁয়াজ বাজেয়াপ্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিত সভা অনুষ্ঠিত

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

ঠাকুরগাঁওয়ে হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারের পাশে ঠাকুরগাঁও- ২ আসনের এমপি ছেলে – সুজন

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আযান প্রতিযোগিতা

বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ভুর্তুকি উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্র বিতরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি