Wednesday , 18 October 2023 | [bangla_date]

রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস -২০২৩ উপলক্ষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

বুধবার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা।

এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ও সম্প্রচারিত উদ্বোধনী এবং শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে অংশ শেষে সকাল ১১টায় “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যের উপর ভিত্তি করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নেজামুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোরো ধান কাটা-মাড়াইতে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেষ্টার

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ

রাণীশংকৈল জঙ্গলবিলাস পীর গোরস্থানের কমিটি গঠন সভাপতি শাকির উদ্দীন সম্পাদক দবিরুল ইসলাম

তালাক দেওয়ায় স্ত্রীর নাক  কেটে দিলেন স্বামী

তালাক দেওয়ায় স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’

হরিপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন ২১৬ পরিবার

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের কাহারোলে আজ থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা

পঞ্চগড়ে মানারাত ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ