Monday , 9 October 2023 | [bangla_date]

রাণীশংকৈল পৌর শহরজুড়ে শোভায়িত হচ্ছে বনায়ন

স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবিলায় রোপণ করা হচ্ছে গাছ। । গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল, গাছ আমাদের পরম বন্ধু পৃথিবীকে বেঁচে থাকার উপযোগী করে তোলে। আমাদের শ্বাস নেওয়ার জন্য বাতাস এবং বাস করার জন্য আশ্রয় দেয়। অন্যদিকে শোভা বৃদ্ধি করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এর প্রয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগে নিয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা কর্তৃপক্ষ। শহর জুড়ে শোভা পাচ্ছে বনায়ন সোমবার (৯অক্টোবর) পৌরশহরের বিভিন্ন একালাকার সড়কের দুই ধারে খাঁচায় বন্দি করে লাগানো হয়েছে চারাগাছ। কাছে গিয়ে দেখা যায় খাঁচার ভিতরে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ ও ঔষধি গাছ । রাণীশংকৈল পৌরসভা ২০০৪সালে স্থাপিত হলেও এমন পদক্ষেপ নেননি কেউ।
এ প্রসঙ্গে কাউন্সিলর ইসাহাক আলী বলেন, ৭শ গাছ লাগানো হয়েছে। পৌর এলাকা জুড়ে আরো গাছ লাগানো হবে যা অব্যাহত রয়েছে। মেয়র মোস্তাফিজুর রহমান বলেনÑ পৌর এলাকার বসতবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, সড়কের ধারে ধারে বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত উপায়ে সোজ্জিত করা হবে রাণীশংকৈলের পৌর শহরকে। তাছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশে মোট আয়তনের তুলনায় বনভ‚মির পরিমাণ শতকরা ২৫ভাগ প্রয়োজন। সরকারি হিসাব মতে বর্তমানে আমাদের দেশের বনভ‚মির পরিমাণ মাত্র ১৫.৫৮ ভাগ রয়েছে। আমাদের দেশে বনভ‚মির পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে শহর জুড়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের  লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বোচাগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর বিশেষ দোয়া মাহফিল

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে পূজা উদযাপন কমিটি উদ্যোগে এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বন্ধুত্বের দায়বদ্ধতায় সিগনেচার ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান

দিনাজপুরের প্রবেশমুখে নান্দনিক ‘লিচু চত্বর’

পাথর খেকোদের অত্যাচারে ডাহুক নদী-নতুন প্রযুক্তি ড্রেজারের পর ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন