Wednesday , 18 October 2023 | [bangla_date]

রাস্তার পাশে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে ধানের জমি থেকে হাত-পা বাধা অবস্থায় মেহেদুল ইসলাম নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং জেলা পিবিআই এর সদস্যরা। তবে পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতেই হত্যা করা হয়েছে ভ্যানচালক মেহেদুলকে।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মেহেদুল ইসলাম। প্রতিদিন মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে সংসার চালান। তবে ভ্যান চালিয়ে সোমবার দিবাগত রাতে বাড়ি ফেরেননি তিনি।
মঙ্গলবার ভোরের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মেহেদুল ইসলাম(৫২) ঘোড়াঘাটের সিংড়া ইউপির আব্দুল্লাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। চার মেয়ে ও দুই ছেলে নিয়ে তার সংসার। বড় দুই মেয়ের বিয়ে দিলেও তার কাঁধে ছিল ছয় সদস্যের পরিবারের সংসার।
পুলিশ ও স্থানীয়রা জানায়,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে একজনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে পাওয়া যায়নি তার ব্যবহৃত ভ্যানটি।
মৃতের পরিবারের সদস্যরা বলেন, মেহেদুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে ভ্যান নিয়ে বেরিয়ে পরেন। পরের দিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারনা রাতের কোন এক সময় কে বা কাহারা হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ধান ক্ষেতে ফেলে অটো ভ্যান নিয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ধারণা করছি এটি হত্যা। নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা পরিষদের বাজেট ঘোষনা

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে অর্থদন্ড

চিরিরবন্দরে বাম্পার ফলন হলেও আলুচাষিদের মাথায় হাত

দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপনে মানবন্ধন

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —————-হুইপ ইকবালুর রহিম এমপি

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাও-৩ আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সর বেহাল অবস্থা নেই কোনো অ্যাম্বুলেন্স চালক