Monday , 30 October 2023 | [bangla_date]

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন পীরগঞ্জে বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ সমাবেশ হয়।
গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, ফজলুল কবীর, মামুনুর রশিদ, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সহ সভাপতি মোকাদ্দেশ হায়াত মিলন, অর্থ সম্পাদক দুলাল সরকার, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নুর নবী রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাংবাদিক রোজিনা আকতার, মনছুর আহাম্মেদ, শুভ শর্ম্মা প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপথের সড়ক সংষ্কারের কাজে অনিয়মের অভিযোগ !

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি

পীরগঞ্জে ভুমি কর্মকর্তাদের সাথে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময়

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রের জনসমর্থনে লিফলেট বিতরণ

ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে আহত দুই

দিনাজপুরে দিনব্যাপী নাইস প্রজেক্টের উদ্যোগে ফুডকার্ট মালিকদের সাথে ফারমার্স হাব মালিকদের মার্কেট লিংকেজ বিষয় ওরিয়েন্টেশন