Wednesday , 4 October 2023 | [bangla_date]

সাবেক কলেজ শিক্ষক কামরুজ্জামান লাইজু পেলেন মানবতার সম্মাননা স্মারক

প্রবীণ দিবসে প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদের হাত থেকে মানবতার প্রতীক মমতাময় সম্মাননা স্মারক পেলেন সাবেক কলেজ শিক্ষক কামরুজ্জামান লাইজু।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং বিচারক মন্ডলির চূড়ান্ত সিদ্ধান্তে মানবতার সম্মাননা মমতাময় পুরষ্কার প্রদান করা হয় তাকে। কামরুজ্জামান লাইজু দিনাজপুর সংগীত মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক, সাবেক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর সাধারণ সম্পাদক, শিক্ষকদের ব্যাংক বলে খ্যাত ‘কালব’ এর সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) এর সাবেক নেতা, প্রবীণ হিতৈষী সংঘ, দিনাজপুর ইনষ্টিটিউটের সদস্য। বর্তমানে তার স্ত্রী সাদিকা সাঈদে আখতার (লুই) ঢাকা বিশ^বিদ্যালয় হতে অনার্স এমএ পাশ করে দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজে দর্শন বিষয়ে অধ্যাপনা করে গেছেন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান আছে। তারা দুইজনেই বড় পদে কর্মরত রয়েছেন ঢাকা ও রাজশাহীতে। কামরুজ্জামান লাইজু দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে ঐতিহাসিক ‘লালকুঠি’ পরিবারের একজন সদস্য। তার পিতা বিশিষ্ট আইনজীবী মরহুম আমিনুল্লা (মুসা) ও মাতা মরহুমা কহিনুর বেগম দীর্ঘদিন মহিলা সমিতি ও নারীদের উন্নয়নে একসময় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘ এর সভাপতি প্রফেসর এমএ জব্বার, সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীসহ সংগঠনের বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

পীরগঞ্জে LAMB- UNFPA- FRREI প্রকল্পের আওতায় গর্ভবতি দুস্থ্য অসহায় মা’দের পুষ্টি উপকরন সামগ্রী বিতরণ

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

গণহত্যা দিবস পালনে ওয়াজিফা সামাদ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস শিক্ষার্থীদেরও জানাতে হবে

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে অজানা রোগে গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৪সদস্যের রোগ অনুসন্ধান টিম গঠন

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার