Monday , 23 October 2023 | [bangla_date]

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শুধু মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও উন্নয়ন-অগ্রগতিরই প্রতীক নন, একইসাথে তিনি অসাম্প্রদায়িক চেতনারও মূর্ত প্রতীক। তিনি বলেন, সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে কোন কুচক্রি মহল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (২২ অক্টোবর ২০২৩) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাহারোল উপজেলার বিভিন্ন দূর্গা মন্দিরে প্রতিমা পরিদর্শন শেষে ভক্তদের উদ্দেশ্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, কাহারোল থানার ওসি ফারুকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে রাণীশংকৈল গোরক্ষনাথ মন্দির !

বীরগঞ্জে ৩২ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ,বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক –২ জন

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি দল এর আগমন উপলক্ষে জরুরী মতবিনিময় সভা

বোচাগঞ্জে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি দল এর আগমন উপলক্ষে জরুরী মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি

প্রতিমা তৈরির কাজে অতিব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন