Sunday , 29 October 2023 | [bangla_date]

সুবিধাবঞ্চিত ১৫০ শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বীরগঞ্জে প্রতিনিধি\ দিনাজপুরের বীরগঞ্জে সুবিধা বঞ্চিত গরিব ও অসহায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার “হোপ ফর চিলড্রেন” (ঐঋঈ) এর উদ্যোগে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপির বলরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এই স্কুল ব্যাগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলিভার্স ইস্টার্ন চার্চ ঢাকা ডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভাঃ ফাদার পিটার বর্মন।
এসময় ফাদার পিটার বর্মন বলেন, হোপ ফর চিলড্রেন এর মধ্যদিয়ে অসহায় শিশুদেরকে ব্যাগ বিতরণ করা হয়েছে। আগামি দিনে ও এই ভাবে গরিব ও অসহায় শিশুদের জন্য শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করার চেষ্টা ও আশা রাখবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা শিশু যেন শিক্ষা লাভের মধ্য দিয়ে যাতে উন্নত জীবন লাভ করতে পারে তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য উন্নতি বয়ে আনতে পারে।
তিনি আরো বলেন ,এই গ্রামের শিশুদের জন্য ফ্রি তে টিউশনের ব্যবস্থা করার জন্যও আমরা চেষ্টা করছি। যাতে কোন শিশু টাকার অভাবে প্রাইভেট পড়তে না পেরে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। গ্রামের সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি এজন্য সবার সহযোগিতা দরকার। আশা করি আপনারা সকলেই এগিয়ে আসবেন ।
ব্যাগ পেয়ে স্কুল শিক্ষার্থী দিপু রায় (৭) বলেন, নতুন ব্যাগ পেয়ে আমি আনন্দিত। বিদ্যালয়ে যাওয়ার জন্য কোন ব্যাগ ছিল না। হাতে করে বই নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাই। এখন ব্যাগে বই নিয়ে রোজ বিদ্যালয়ে যেতে পারবো অনেক উপকার হলো।
অনুষ্ঠানে প্রধান বক্তা বিলিভার্স ইস্টার্ন চার্চ ঢাকা ডায়োসিসের সম্মানিত পাস্তুরাল বোর্ড ইনচার্জ রেভাঃ ফাদার সাগর বর্মন, বিশেষ অতিথি ছিলেন হোপ ফর চিলড্রেন এর এডমিন স্টাফ সজিব ত্রিপুরা, নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: আলিমুদ্দীন, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম সারোয়ার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

নর্থ ভিউ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডাঃ ইজদানী

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !

মানবিক বীরগঞ্জ এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসুচীর উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত