Monday , 9 October 2023 | [bangla_date]

‘স্বর্নালী সন্ধ্যায়’ হুইপ ইকবালুর রহিম রাইসা তাসলিমের গান একদিন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আলো ছড়াবে

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার রাতে সংগীত শিল্পী রাইসা তাসলিম এর একক সংগীতানুষ্ঠান ‘স্বর্নালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। শিল্পীর মা বিশিষ্ট আওয়ামী লীগ নেত্রী মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী ‘স্বর্নালী সন্ধ্যা’ সংগীতানুষ্ঠানের আহবায়ক আনসারা বেগম এর আয়োজনে এবং উদীচী দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মমিনুল করিম, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভিন ডালিয়া।
নতুন পুরাতন ১০টি গান একটানা গেয়ে দিনাজপুরের সংগীত শিল্পী রাইসা তাসলিম দর্শক-শ্রোতাদের মাতিয়ে দিলেন। বিশেষ করে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় গান ‘সে যে কেনো এলো না, কিছুই ভালো লাগে না’ ‘সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী’ ‘মধু মালতি’ এছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো শিল্পীর শেষ গান ‘মিক্স সংগীত’। সংগীত পিপাষুদের হৃদয়ে দোল দিয়েছে তার গানের সুর আর গানের স্টাইল দেখে। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন উদীচী শিল্পী সংসদ, সংগীত শিল্পী কল্যান পরিষদ, স্টুডিও ‘সা’ ও এসএস মিউজিক ল্যাব- দিনাজপুর এবং এসএস মিউডিক ল্যাব দিনাজপুর এর মিউজিক কম্পোজে সংগীত পরিচালক হাসান আলী শাহ্’র সূচনা বক্তব্য দিয়ে শিল্পী রাইসা তাসলিম শুরু করেন যদি রাত পহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরেনি’ গান দিয়ে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট উপস্থাপক হারুন-উর-রশিদ। প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, রাইস তাসলিম এর গান একদিন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়াবে তার শরীরে পিতা মুক্তিযোদ্ধার রক্ত রয়েছে। এ চেতনা, এ বন্ধন- মুক্তিযুদ্ধের বন্ধন। বাবা হারানোর যন্ত্রনা সে অনুভব করেছে। তাই বাবার স্বপ্ন পূরণ করতে প্রতিনিয়ত সংগীত চর্চা করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

দিনাজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

গরমে পথচারীদরে তৃষ্ণা মেটাচ্ছে বিরামপুর যুব সমাজ ইসলামী সংস্থা

আটোয়ারীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

জেলা পরিষদ কর্তৃক নির্মিত গৃহের সুবিধাভোগীদের মাঝে চাবী হস্তান্তর

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি (গাইনী,স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা রোগ এবং মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

ঐতিহাসিক কান্তজীউর মন্দিরে চলছে রাস মেলার প্রস্তুতি