Saturday , 14 October 2023 | [bangla_date]

হরিপুরে হাজারো তরুন ও নারীদের সমাবেশে

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে “উদীয়মান বাংলাদেশ তারুন্যের বাংলাদেশ ” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে তরুন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আওয়ামীলীগ এর আয়োজনে শনিবার বিকেলে জেলার হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাও-২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে হাজার হাজার তরুন ও নারী একত্রিত হয়েছিলেন।

উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাড. সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ডাকসু নেতা অ্যাড. মোস্তাক আলম টুলু। এ সময় আরো বক্তব্য দেন ১ নং গেদুরা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তসিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম রেজা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিক।

সমাবেশে অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, “দেশে উন্নয়নের ধারা অব্যহতভাবে বজায় রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরা।”

তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে সমাবেশে নারী ও তরুনদের কাছে আহবান জানান অ্যাড. মোস্তাক আলম টুলু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্মীয় সম্পৃতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে.—-রেলপথ মন্ত্রী

রাণীশংকৈলে এসএসসি ৯৭-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং। ৮শ ঘর পাচ্ছে গৃহহীনরা

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

দিনাজপুরে উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি এর নতুন কমিটি মোকসেদ আলী-সভাপতি ও সদস্য সচিব আতিকুর রহমান

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলা

রাণীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ, বিশেষ দোয়া

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড

পীরগঞ্জে ছাত্রদলের বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ