Friday , 13 October 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় শেখ রাসেল স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্র) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় শেখ রাসেল স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্র) এবং
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আয়োজনে ২য় বারের মতো শেখ রাসেল স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্র) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। বিকাল ৪টায় হাবিপ্রবি’র জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা শাখা’র পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। সার্বিকভাবে খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা শাখা’র উপ-পরিচালক মো. মাহাবুব উল হাসান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা নির্ধারিত পাঠ্যক্রমের উপর যথেষ্ট গুরুত্ব প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যেন মানসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠে এজন্য নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। সৃজনশীলতা বিকাশের অন্যতম একটি মাধ্যম হলো খেলাধুলা। মনকে সতেজ রাখতে ও মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরণের আয়োজনের জন্য তিনি শরীরচর্চা শিক্ষা শাখাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পৌরসভায় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে আওয়ামীলীগ থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও মানববন্ধন।

অনিয়ম করে প্রার্থীর নাম পাঠালে শাস্তি: কাদের

সাত দফা দাবিতে পঞ্চগড়ে জাগপার মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

মোদি-মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

পার্বতীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিমের বাড়ীতে বর্বরচিত হামলা

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ