Thursday , 19 October 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯.১৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরবর্তীতে সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্থাপিত জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও প্রথম ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো প্রফেসর ড. এম. আফজাল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক। ক্রমান্বয়ে প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ^াসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ এবং বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ৯.৪৫টায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বেলুন উড্ডয়ন এবং সেই সাথে পায়রা অবমুক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সকাল ১০টায় হাবিপ্রবির টিএসসি প্রাঙ্গণে “স্মৃতিতে শেখ রাসেল: আলোকচিত্র প্রদর্শনী” উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামন। কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিকেল ৪.৩০টায় বিশ^বিদ্যালয় জিমনেসিয়ামে আন্তঃঅনুষদীয় শেখ রাসেল স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্র) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্রী) ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাঁশের তৈরি পণ্য বিক্রি করে সংসার চালান আফসার আলী

বোচাগঞ্জে মাদকসেবীকে ৬মাসের কারাদণ্ড ও ওয়ারেন্টের আসামী গ্রেফতার

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কিশোর নিহত

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!

পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত

দিনাজপুরে বিনামুল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম

বন্ধুদের হাতে প্রাণ গেল মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রে-প্তার ৩

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !