Friday , 13 October 2023 | [bangla_date]

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরেক ছাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের সামনের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত মৃত শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রীতি (২৩) দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার মো. সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন লিপা (২৩) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাসাপাতাল সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয়ের পুকুরে দুইজন শিক্ষার্থী পড়ে গেছে। এই খবর পেয়ে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি ডেকোরেশনের দুইজন শ্রমিক তাদেরকে উদ্ধার করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রæত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক শিক্ষার্থী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আইসিউইতে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, আমরা তখন জানতাম না এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি সরকারি কলেজের ছাত্রী। পরে আমরা জানতে পারি। এদের মধ্যে সাদিয়া আক্তার প্রীতি মারা গেছে। এখনো জানতে পারিনি কীভাবে তারা পুকুরের পানিতে পড়ে গেলো। পুলিশ তদন্ত করে বের করবে। আমরা সহযোগিতা করবো।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করি। তবে সরকারি কলেজের ছাত্রী কী জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল এবং সেখানে কী ঘটেছিল সেই বিষয়টি মাথায় নিয়ে তদন্ত করছি। যেহেতেু মৃত্যুর কারণ জানা যায়নি, সেহেতু ময়না তদন্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর নির্মাণধীন বাড়ি ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা

১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম

করোনা শনাক্তের দেশের ইতিহাসে নতুন রেকর্ড-৬৪৬৯, বেড়েছে মৃত্যু-৫৯

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

আত্রাই নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু