Thursday , 23 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের উপর অন্যান্যদের মধ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাঁকজমকপুর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। গৃহিত কর্মসুচিগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারকোমা ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে কোন বাধা নেই ——ডেপুটি গভর্ণর খুরশিদ আলম

হরিপুরে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ৪ স্টেশনে বাঁশের ব্যারিকেড

প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া ৩ হাজার সাওতাল ও তুরী পরিবার ঘুরে দাঁড়িয়েছে

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বীরগঞ্জের মতিয়ার রহমান

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

ভবন আছে, চিকিৎসক নেই, সেবা বঞ্চিত রোগী খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে