Sunday , 19 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে অগ্নিকান্ডের দরুন ১৭ পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাঁটাচ্ছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর ধনুপাড়া এলাকায় শনিবার বিকেলে মর্মান্তিক এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার নি¤œ আয়ের ১৭টি পরিবারের প্রায় ৩০টি ঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, জমির দলিল, শিক্ষার্থীদের বই-খাতা সহ সংসারের সবকিছু ভষ্মিভূত হয়ে বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক ঝরেন বাবুর রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলীহান শিখা প্রতিবেশী প্রফুল্ল, রনজিৎ, কৈলাশ, প্রদীপ, কলেজ বাবু, বঙ্কিম, সুন্দর বাবু, দুর্জয় রায়, হবিবর আলী, আবু তাহের, হাসিবুল, সাইফুল, পন্তা মোহাঃ, টুনি বর্মন ও সজীব রায়ের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মাইন উদ্দীন জানান, আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। এদিকে খবর পেয়ে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং সহায় সম্বলহীণ পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে চাল, ডাল, তেল ও শীতবস্ত্র বিতরণ করেছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা সমাজের বিত্বশালীদের নিকট এ প্রতিনিধির মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি শিক্ষক সালিউরসহ দুইজনকে কুপিয়ে জখম

বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

রাণীশংকৈল দিনের বেলা বাড়িতে চুরি করতে গিয়ে আটক- ১

বীরগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

আটোয়ারীতে ৯ম শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণের শিকার//দুই ধর্ষক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের ১৫ দিনের কা.রাদ.ণ্ড

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীশংকৈলে দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন