Wednesday , 1 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে অবরোধের দ্বিতীয় দিনও বিএনপি-জামায়াতের কোন কর্মসূচী চোখে পড়েনি স্থানীয় আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী পালন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকে চলমান অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনও বিরোধীদের কোন কর্মসূচী চোখে পড়েনি। অপর দিকে স্থানীয় আওয়ামীলীগ তাদের পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচী বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ পালন করেছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে উক্ত কর্মসূচী পালন করা হয়। দলীয় কার্যালয়ে প্রতিদিন সকালে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে ধারাবাহিক কর্মসূচী পালন করতে দেখা গেছে। অপরদিকে ১ নভেম্বর সকালে বিএনপি’র উপজেলা কার্যালয়ে কিছু সংখ্যক নেতাকর্মী জড়ো হলে পুলিশ তাদের তাড়িয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখেন। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, মানুষের যান মালের নিরাপত্ত¡া সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি ও টহল জোড়দার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি  মালিকদের সাথে মতবিনিময় সভা

বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি মালিকদের সাথে মতবিনিময় সভা

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত দেহ উদ্ধার

দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে- নৌ প্রতিমন্ত্রী

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

বোচাগঞ্জে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভেড়া ও সেলাই মেশিন বিতরন

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ