Thursday , 16 November 2023 | [bangla_date]

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

ফলের বাগানে প্রবেশ করে দেখা যাবে কোন গাছে মাল্টা, কোন গাছে কমলা, কোন গাছে লেবু না হয় অন্য ফল।
দিনাজপুরে একই জমিতে বিভিন্ন ফলের চাষ করে ব্যাপক লাভবান হয়ে সাড়া ফেলেছে এক যুবক। পড়ালেখা শেষ করে চাকুরির পিছনে না ছুটে এই ব্যতিক্রমী ফলের বাগান করে ব্যাপক লাভবান হয়েছেন তিনি। এই মিশ্র ফল বাগান করার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাগান হতে তিনি এখন বছরে আয় করছেন ৩ লাখ টাকা।
আবার এখানে কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। এখন তাকে অনুকরন করে অনেকেই এইসব ফলের চাষে এগিয়ে আসছে।
দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউপির ছিটভগীর পাড়া গ্রামের শিক্ষিত তরুণ যুবক আব্দুল্লাহ আল মামুন নিজ এলাকায় এক ব্যতিক্রমী ফল বাগান করে সবাইতে তাক লাগিয়ে দিয়েছেন। পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছুটে ২০২০সালের মে মাসে ৪২ হাজার টাকা পুঁজি নিয়ে ৬৭ শতক জমিতে চাষ শুরু করেন মালটা, কমলা, আপেল কুল, লেবু সুপারি চাষ। বর্তমানে তার এই মিশ্র ফল বাগানে বারি-১ জাতের মালটা ১৪০টি, দার্জিলিং মেন্ডারিং কমলা ১০৬টি, বলসুন্দরী ও কাশমেরী আপেল কুল ১০০টি, সুপারি ৮৭টি, লেবু ১৫০টি গাছ রয়েছে।
যুবক আল মামুন জানান, বাগানটি ২০২০সালের শুরু করি। বাগান করার ১৫ মাস পরেই এই বাগানের ফল বিক্রি করে ২ লাখ টাকা আয় করি। ২০২২সালের ভুল কীটনাশক স্প্রে আপেল কুলের ক্ষতি হয় কিন্তু অন্যান্য মালটা, কমলা, লেবু, সুপারি হতে কিছু আয় করি। কিন্তু ২০২৩ শুরুর দিকে এই বাগান থেকে শুধু মালটা বিক্রি করি এক লাখ পঁচিশ হাজার, লেবু চল্লিশ হাজার, বর্তমানে কমলা ও আপেল কুল আছে যা দাম ও বাজার ভালো থাকলে দুই লাখ টাকারও বেশি বিক্রি করতে পারবো।
তিনি আরো বলেন, বর্তমানে এই বাগানে কম-বেশি তিনজন শ্রমিক প্রতিনিয়ত কাজ করে তাদের একটা কর্মসংস্থান করতে পেরেছি। এখান থেকে তারা বাড়তি আয় করছে। তবে আমার মিশ্র ফল বাগান করার উদ্দেশ্য হলো এই বাগান থেকে একেক সময় একেক ফল বিক্রি করা যায়। প্রায় সবসময় কোন না ফল বিক্রি করা যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

দিনাজপুরের ট্রাকের ধা’ক্কায় ভ্যানচালক ও যাত্রী নি’হত

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

বীরগঞ্জে গবাদি প্রাণির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ঠে এক শিশুর মৃত্যু

গাঁজার চালানসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব খানসামার ৭ পরিবার