Friday , 17 November 2023 | [bangla_date]

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

এক মাস কারাবাস শেষে ছাড়া পেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলগেট দিয়ে বাইরে বের হন তিনি। তবে তাঁকে শুভেচ্ছা জানাতে এ সময় দলীয় কোনো নেতা-কর্মীকে জেলগেটে দেখা পাওয়া যায়নি।
বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তৃতীয় মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ছাড়া পেয়ে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটি মোটরসাইকেলে দলীয় এক ব্যক্তি দ্রæত মেয়রকে নিয়ে স্থান ত্যাগ করেন। বের হওয়ার সময় তাঁর পরনে ছিল লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা টি-শার্ট। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর আদালত অবমাননার দায়ে হাইকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্ল্যাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে জাহাঙ্গীর আলমের দেওয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আপিল বিভাগ জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন। পাশাপাশি ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। সেদিন আদালতে হাজির হলে জাহাঙ্গীরকে এক মাসের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ড দেন আপিল বিভাগ। পরবর্তী সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মনোরঞ্জন শীল গোপাল এমপি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একীভূত হতে হবে

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবু হুসাইন বিপু

বোদা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে পৌরসভার ময়লার ভাগাড়, ৬৫ বছরেও হয়নি জায়গা নির্ধারণ

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র শিতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ