Wednesday , 29 November 2023 | [bangla_date]

কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন গতকাল ২৭ নভেম্বর’২৩ সকাল ১১ টায় কাহারোল সিডিএ এর সঞ্চালনায় কাহারোল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ভূমিহীনরা মত বিনিময়ে মিলিত হন। ভূমিহীনরা তাদের বক্তবে জানিয়েছেন কাহারোল উপজেলায় ৭২টি সংগঠন নিয়ে কাহারোল উপজেলা ভূমিহীন জনসংগঠন পরিচালিত হয়ে আসছে এর অধিকাংশ সদস্য ভূমিহীন। কাহারোল উপজেলায় সরকারের পক্ষথেকে ভূমিহীন নেই বলা হলেও বাস্তবে এখনও অনেক ভূমিহীন রয়েছে, যাদের ঘর বাড়ি নেই। ভূমিহীনদের দাবী নতুন করে আবেদন নিয়ে তাদের নামে ঘর বন্দোবস্ত করে সরকারী খাস জায়গায় বসবাস করার দাবী জানান, এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভূমিহীন জনসংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের অনেক খাস আবাদী জমি রয়েছে যা বিভিন্ন নামে বেনামে ও অবৈধ দখলে রয়েছে। যা ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দিলে দেশের খাদ্য চাহিদা মেটাতে ভূমিহীনরা বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ৭২টি ভূমিহীন জনসংগঠনের মধ্যে ১৫টি ভূমিহীন জন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন, এর মধ্যে সাদুলাপুর, পৌরিয়া, কাঠনা, মোহাম্মদপুর, কামোর, নিজিয়া, নালাপুর, ঈশানপুর, রসুলপুর, গড়নুরপুর, চকমহরম, তরলা, মালগ্রাম, হাসুয়া ও পূর্বপল্লিকপুর। মতবিনিময় কালে বক্তব্য রাখেন কাহারোল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ সকল সাংবাদিক গন এবং কামোর জনসংগঠনের মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিএ এর আঞ্চলিক সমন্বয়কারী অঞ্চল-০১০১(বীরগঞ্জ কাহারোল) সন্তোষ রায়, মোঃ পয়গাম আলী গ্রাম সহায়ক সিডিএ গড়েয়া ইউনিয়। কাটনা ভূমিহীন জনসংগঠনের কমলা কান্ত রায়, গড়নরপুরের মোছাঃ সালেহা বেগম, হাসুয়ার মোঃ বাবলু, রসুলপরের মেনকা রানী রায়, পৌরিয়ার মেঃ আবুল হোসেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিডিএ এর গ্রাম সহায়ক মোছাঃ রুবিনা খাতুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাসদ নেতা এমরান আল আমিনের গণসংযোগ

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় ঝগড়া -বিবাদের জেরে ঘরে অগ্নিসংযোগ

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

দিনাজপুরে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পদ্মা সেতুতে আঘাত হলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে: নৌ প্রতিমন্ত্রী

পশু পাখিরা কিন্তু আপনাদের ভোট দেয়নি আজ থেকে তাদেকেও দেখভাল করবেন ————————রংপুর বিভাগীয় কমিশনার

বীরগঞ্জে অপরিপক্ব লিচু বাজারে বিক্রয় হচ্ছে

কাহারোলে ইয়াবাসহ একজন আটক