Tuesday , 21 November 2023 | [bangla_date]

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\চুরি যাওয়া গরু উদ্ধারসহ মো.সাজু ইসলাম নামে একজনকে আটক করেছে দিনাজপুরের খানসামায় আনসার-ভিডিপি সদস্যরা। পরে সোমবার গরুসহ আটক সাজুকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটক মো. সাজু ইসলাম (২০)বীরগঞ্জ উপজেলার বড় বোচাপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ও আনসার-ভিডিপি জানায়, গত রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এ সংবাদ পেয়ে ইউনিয়ন লিডার মহাদেব রায়, ভিডিপি সদস্য আ. হান্নান ও জিকরুল হকসহ কয়েকজন সদস্য উদ্ধার অভিযান চালিয়ে সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার জয়গঞ্জ খেয়াঘাটের মাঝখান থেকে গরুসহ মো. সাজু ইসলাম নামে এক জনকে আটক করে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী পিভিএম’র দিক নির্দেশনায় সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, গভীর রাতে আনসার-ভিডিপির সহায়তায় গরুসহ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু সংক্রান্ত বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার মান উন্নয়নে বীরগঞ্জ শুভসংঘ স্কুলে মা সমাবেশ

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক

ঠাকুরগাঁওয়ে পিতাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পন

বোদায় ১১ শত এতিম ও দুস্থর মাঝে ঈদ উপহার বিতরণ

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রতিবেদন কন্যা শিশুরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে

বীরগঞ্জে স্মার্টফোন না পয়ে কিশোরের আত্নহত্যা