Monday , 20 November 2023 | [bangla_date]

গংগাচড়ারর হারিয়ে যাওয়া শিশু চিরিরবন্দর থেকে উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলা থেকে হারিয়ে যাওয়া একটি শিশুকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রংপুর জেলার গংগাচড়া উপজেলার ধামুর এলাকার মেহেরুল ইসলামের শিশু কন্যা রুমা আকতার (১২) একই উপজেলার প্রতিবেশি মানিক নামে একজনের বাড়িতে কাজ করত। গত ১৭ নভেম্বর শুক্রবার শিশুটি কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে দিনাজপুর শহরের খোকন মৌলভীর মোড়ে এসে কোন উপায়ন্তর না পেয়ে কান্নাকাটি শুরু করে। সে সময় চিরিরবন্দরের লুসি আকতার নামে কলেজ পড়ুয়া এক ছাত্রী শিশুটিকে দেখতে পায় এবং তাকে তাদের গ্রামের বাড়িতে তার মায়ের কাছে নিয়ে আসে। ওইদিনই বিকেলে থানায় জানিয়ে শিশুটিকে থানার হেফাজতে দেয়। থানা কতৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে গংগাচড়া থানার মাধ্যমে প্রকৃত পিতামাতা ও গৃহকর্তাকে ডেকে এনে তাদের হাতে শিশুটিকে তুলে দেয়।
থানার এএসআই জোনাব আলী জানান, শিশুটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। শিশুটিকে শনিবার রাতে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে নানা আয়োজনে কন‍্যাশিশু দিবস পালিত

ঘোড়াঘাটে পুলিশের প্রেস ব্রিফিং ৬ ঘন্টার মধ্যে গৃহবধু হত্যাকান্ডের রহস্য উদঘাটন \ স্বামী আটক

শেখ হাসিনা সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন -মনোরঞ্জন শীল গোপাল- এমপি

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

বীরগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন