Tuesday , 21 November 2023 | [bangla_date]

ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\ গ্রহনযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন ও ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ সভাপতি মোখলেছার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাসদের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাট ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা একজন নিহত

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত, দুই যুবক আটক !

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না