Sunday , 19 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি !

মোঃ মজিবর রহমান শেখ,
১৬ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ৪ জন আসামী আটক করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ০১ নং রুহিয়া ইউপির অন্তর্গত ঘনিবিষ্টপুর (প্রধানপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ ফরিদুল ইসলাম এর বসতবাড়ীর উঠান থেকে ১ (এক) কেজি শুকনো গাঁজা উদ্ধার সহ আসামী মোছাঃ ফরিদা বানু (৪৫), স্বামী/আঃ সামাদ, সাং-ঘনিবিষ্টপুর (প্রধানপাড়া), থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও কে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২টি মাদক মামলায় ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার সহ ২ (দুই) জন আসামী আটক করা হয় এবং বালিয়াডাঙ্গী থানায় ১ টি মাদক মামলায় ৬০ (ষাট) গ্রাম গাঁজা উদ্ধার সহ ১ (এক) জন আসামী আটক করা হয়। উভয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-৩, পীরগঞ্জ থানা-১, বালিয়াডাঙ্গী থানা-২, হরিপুর থানা- ৭, ভূল্লী থানা-৪ টি সহ সর্বমোট ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভাষা সৈনিক আকবর হোসেন একাকী দিন কাটছে

বোচাগঞ্জে টাঙ্গন নদী থেকে বিশাল আকৃতির চিতল মাছ শিকার

ফুলবাড়ী ও ঘোড়াঘাটে আ’লীগ-ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় ফেসবুকে গু’জব ছড়ানো হচ্ছে নি’ষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে নয় আ’গুন লেগেছে খড়ের ঘরে

আটোয়ারীর ‘রসেয়া সবুরন নেছা দাতব্য চিকিৎসালয়’টি শীঘ্রই চালু হতে যাচ্ছে

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

কুয়েত সরকারের পদত্যাগ

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

রাণীশংকৈলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত