Wednesday , 1 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও গাছের চারা ও তালবীজ বিতরণ করা হয়। ১ নভেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করেন, অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন গাছের চারা ও তাল বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইছামতি নদীতে ভাসমান সবজি বাগান: সবজি চাষে সফল মোস্তাকিম ইসলাম

পঞ্চগড়ে নানাকে কবর দেয়ার পরদিন নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পৃথক ঘটনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

হরিপুরের ঐতিহ্যবাহি রাজবাড়িটি অযত্নে অবহেলায় বিলুপ্তির দার প্রান্তে

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করলেন নির্বাচন কমিশনার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু-৭৪, আক্রান্ত-৬হাজার ৮৫৪জন

একদিনেই এলো ২ হাজার ৩৫৭ টন পেঁয়াজ