Sunday , 12 November 2023 | [bangla_date]

ঠিক নেতৃত্ব বেছে নিতে না পারলে সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না ——–নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নেতৃত্বের কোন বিকল্প নেই। এই ভূখন্ডে অনেক নেতা আমরা পেয়েছি। অনেক সংগ্রাম হয়েছে। অনেক বড় বড় রক্ত দেওয়া হয়েছে কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। কারণ নেতৃত্বের দুর্বলতা ছিল। পরিকল্পনায় ভুল ছিল। সঠিক নেতৃত্বই সঠিক গন্তব্যে পৌছে দিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ নেতৃত্ব সে জন্যই তিনি আমাদের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন শেখ মুজিব আমাদের নয়নের মাঝে আলোর পথিক হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে রাষ্ট্র প্রধান হয়েছেন, সরকার প্রধান হয়েছেন কিন্তু বাংলাদেশের পরিবর্তন কেউ দিতে পারো নাই। এই বাংলাদেশ বদলে গেছে। আমরা বলেছিলাম দিন বদলের সনদ ২০০৮ সালে, যে আমরা এই বাংলাদেশ বদলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশ বদলে দিয়েছে। অসম্ভব এক পরিবর্তন। শুধু রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট নয় মানুষের জীবন, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের চিন্তা, চেতনা সব কিছু বদলে গেছে। এই রুপান্তরিত বাংলাদেশের রুপকার হচ্ছে দেশ রতœ শেখ হাসিনা। প্রধান মন্ত্রী অনেকে আছে, অনেকে যাবে কিন্তু আমরা একজন শেখ হাসিনা পাবো না। আগামী হাজার বছরে যেমন একজন বঙ্গবন্ধুকে পাওয়া যাবে তেমনি আগামী হাজার বছরে একজন শেখ হাসিনার নেতৃত্ব পাওয়া যাবে না। নেতৃত্বের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকতে হবে। এবং সঠিক নেতৃত্বকে আমাদের বেছে নিতে হবে। যতই কঠিক হোক না কেন সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। তা না হলে একটা ব্যাপক সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না।
গত রবিবার দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরসভার তত্ত¡াবধানে ১৪ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলামের সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত পাল, সাংবাদিক প্রতিনিধি আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলতাফুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ সোহেল রানা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ষৈয়দ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক বিশিস্ট শিল্পপতি আঃ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পঞ্চগড় বাজারে ভয়াবহ আগুনে ৮৪ দোকান পুড়ে ছাই সব হারিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত আনারুল ইসলামের বাড়ি পরিদর্শন কলেন বিএনপি নেতা মনজুরুল

বীরগঞ্জে হলুদ উজ্জল সোনালু ফুলের রঙে প্রকৃতি সেজেছে

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা