Friday , 24 November 2023 | [bangla_date]

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে একটি অবাধ,স্বচ্ছ ও গ্রহনযোগ্য নিবাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন বিষয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইন শৃংখলা বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকতাতের সমন্বয়ে প্রস্তুতিমুলক সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমাদের উপর কোন চাপ নেই। আমরা কোন চাপে বিশ্বাসী না। নির্বাচন কমিশন সংবিধান সমুন্বত রেখে নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনী পরিবেশ ভালো আছে। আশা করি আরও ভালো হবে।
তিনি বলেন সভায় ৪ জেলার প্রশাসনিক কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলে একজোটভাবে কাজ করবেন এই প্রতিশ্রæতি দিয়েছেন।
আরেক প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিকরাও একটি সুষ্ঠ নির্বাচনে ভালো ভুমিকা রাখতে পারে।
তিনি বলেন, অবাধ,সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করবে নির্বাচন কমিশন এবং সেই নির্দেশনাই দেয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী বাড়ি, রাস্তা, কেন্দ্র থেকে শুরু করে যেকোন স্থানে কেউ যদি ভোটারদের কোন প্রকার বাঁধা সৃষ্টি করে,তাকেই শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করেন নির্বাচন কমিশনার বলেন,এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে স্বাধীনভাবে ভোটদানে ভোটারদের কোন বাঁধা থাকছে না। সব ধরনের সহিংসতা প্রতিহত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর,ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফরের সভাপতিত্বে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ধষ, ঠাকুরগাও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ দিনাজপুর পুলিশ সুপার শাাহ ইফতেখার আহমেদ, ঠাকুরগাও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর, পঞ্চগড় পুলিশ সুপার সিরাজুল হকসহ চার জেলার বিজিবি, র‌্যাব, উপজেলা নির্বাহী কর্মকতারা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

বীরগঞ্জে মানবিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ৭০৪৩৬ জন পাবেন ভিজিএফ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, আহত মোটরসাইকেল চালক ও আরোহী

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

হরিপুরে ফেন্সিডিলসহ ১ নারী আটক

বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, আমলাতান্ত্রিক সরকার মন্তব্য মির্জা ফখরুলের

দিনমুজুর বাবার চার সন্তানের জন্মদিনে খাদ্যসামগ্রী উপহার বসুন্ধরা শুভসংঘ

খানসামায় ২৬০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ