Saturday , 11 November 2023 | [bangla_date]

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও চালকের পাশে সিটে বসে থাতকা হেলপার নিহত হয়েছেন।শুক্রবার ভোররাতে বিজিবি ক্যাম্পের সামনে রোডে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন পিকআপের চালক ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের ফয়েজউল্লার ছেলে মো. নায়েব আলী এবং হেলপার একই এলাকার মকবুল হোসেনের ছেলে শফিউল জামান ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় পেছন পেছন আসা ধানবোঝাই একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকের পেছনে থাকা একটি মুরগী বোঝাই হলুদ পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক নায়েব আলী ও চালকের সহকারী শফিউল নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুইটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ সামগ্রী বিতরণ

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- দিনাজপুর-২ (বিরল-বোচগঞ্জ) আসনে জামানত হারালেন যারা

দিনাজপুরে আই.ই.বি র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ————–হুইপ ইকবালুর রহিম এমপি

যাত্রী সেবায় সর্বোচ্চ সম্মাননা পেল দিনাজপুরের কবির ইন্টারন্যাশনাল

ঘোড়াঘাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাবুর মতবিনিময় সভা

বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা

রাণীশংকৈলে যে কলেজে একজনও পাশ করেনি সে কলেজে এখন গম চাষ

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১