Sunday , 12 November 2023 | [bangla_date]

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীনসহ গ্রামের সাদাসিধে নিরীহ মানুষদের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যে সংবাদ সম্মেলন করেছে অভিযোগ এনে নিজ ভাইয়ের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করলেন দিনাজপুর সদরের আস্করপুর ইউপি‘র মোছা: হাবিবা আক্তার।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন দিনাজপুর সদরের আস্করপুর ইউপি‘র মো: রোকনুজ্জানের বোন মোছা: হাবিবা আক্তার।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ অক্টোবর সর্ম্পূন অন্যায় ভাবে লীজকৃত ৩৭ শতক জমি জবরদখলে নেয়ার জন্যে এলাকার মো: রনি আলম ও তার ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনী আমার ভাইয়ের খামারে হামলা করে। তাদের ওই সন্ত্রাসী হামলায় আমরা অনেকেই গুরুত্বর জখম ও আহত হয়ে হাসপাতালে চিকিতসাধীন ছিলাম। তারপরেও রনি আলমের ফন্দি ফিকির ও হয়রানীমুলক অপচেষ্টা বন্ধ হয়নি। তারা আমার মামা একজন দেশপ্রেমিক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি মেম্বার মো: আলাউদ্দীনকে বিএনপি কর্মী এবং মাদক কারবারী উল্লেখ করে কল্পকাহিনী সাজিয়েছে।এছাড়াও তারা আমার ভাই রোকুনুজ্জামানকে বিএনপি কর্মী ও মাদক মামলার আসামী উল্লেখ করেছে। যা সর্বই মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। মুলত: ওই সন্ত্রাসীরাই অগ্নি সন্ত্রাস ও বিএনপি‘র রাজনীতি‘র সাথে জড়িত।
অথচ আমাদের পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতির সাাথে আগাগোড়াই জড়িত। আমি ওই মিথ্যা তথ্য ভিত্তিক সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ করছি।
এসময় আরো জানানো হয়,এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আগে আমরা অত্র এলাকাবাসী সাথে নিয়ে উল্লেখিত জমির সামনে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফারজানা লাকি,আলম আরা বেগম,নুরে জান্নাত ও হুসেইন আলী প্রমুখ।
উল্লখ্য,দিনাজপুর সদর উপজেলা ৯ নং আস্করপুর ইউপি‘র জামালপুর বোর্ডহাট হাজিপাড়া গ্রামের মৃত: আসলাম চৌধুরীর পুত্র আব্দুস সালাম চৌধুরীর নিকট থেকে আমার ভাই রোকনুজ্জামান একটি ডোবা শ্রেনীর জমি লীজ গ্রহন করে। পরে আব্দুস সালাম চৌধুরীর অনুমতি সাপেক্ষে বিপুল অর্থ খরচ করে ডোবাতে মাটি ভরাট করা হয়। এরপর টিনশেড দিয়ে ২টি থাকার ঘর ও ১ টি গরুর খামার নির্মাণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

পীরগঞ্জে নিজ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি উপজেলাবাসীর ক্ষোভ

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে সোনালী ব্যাংক শাখায় ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জামায়াতের পরিদর্শন

ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপসহ দিনাজপুরের ফেন্সি আপেল সহ ৩জন গ্রেফতার

দিনাজপুর চেম্বারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরসহ বিভিন্ন সংগঠনের মে দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা

জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, পুলিশের অবহেলা দেখছেন জনপ্রতিনিধিরা