Thursday , 23 November 2023 | [bangla_date]

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রাজবাটি গর্ভেশ^রী শ্মশান ঘাটের শ্রী শ্রী শ্যামা পূজার সমাপনী

দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাটি- গর্ভেশ^রী শ্মশান ঘাটে প্রতিবছরের ন্যায় এবারেও শ্যামা পূজা উপলক্ষে পূজা-অর্চনার পাশাপাশি ৬দিন ব্যাপী অনুষ্ঠিত ধর্মীয় মেলার সমাপনী হয়েছে। সমাপনী অনুষ্ঠানে দিনাজপুরের রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে আরতী প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর পূর্বে ৫দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে বাংলার আদি সংস্কৃতি গম্ভিরা খেলা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান এবং বাংলার ঐতিহ্যবাহী কবিগান। উক্ত ৬দিন ব্যাপীর গানের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ মেলায় বিভিন্ন ধরনের বাঙালীর ঐতিহ্যবাহী পন্য এবং মুখোরচক খাবারের দোকান বসেছিলো। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের জেলা আহবায়ক সালাউদ্দীন দিলীপ, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, সম্মিলীত সাংস্কৃতিক জোট এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রহমত, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর সভাপতি রবিউল আউয়াল খোকাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত সকল অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় ২২ নভেম্বর বুধবার গর্ভেশ^রী শ্মশান ঘাট শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক মিহির ঘোষ আইনশৃঙ্খলা বাহিনী এবং এলাকার সর্ব সাধারণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রদীপ ঘোষ ও জয়ন্ত ঘোষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কমেছে দাম

বিএনপি-জামায়াত আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইরাকে যুদ্ধাপরাধের জন্য বুশকে গ্রেফতারের দাবি

দিনাজপুরে বিলুপ্ত সাইনবোর্ড সংস্কার করে প্রতিষ্ঠানটির হারানো পরিচয় জীবন্ত করে তোলা হয়েছে শহীদ জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হাসপাতাল

ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

পার্বতীপুর আদর্শ কলেজে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস

অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবাল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ নামলেও কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা !

দিনাজপুরে জবির শিক্ষার্থীদের উপর হামলা-মারামারির ঘটনায় আহত-১৪জন, আটক-৮জন

বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন