Thursday , 23 November 2023 | [bangla_date]

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন হয়ে হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া গ্রামে।

আহতরা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া( মুন্সিপাড়া) গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোজাহারুল ইসলাম, মৃত তোফার উদ্দিনের ছেলে আনিছুর রহমান, মৃত জরিমদ্দিনের পুত্র হামিদুল হক ও এন্তাজুলের পুত্র শরিফুল ইসলাম।
সরজমিনে উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গতকাল (২২ নভেম্বর-২৩) বুধবার বিকেল জমিতে আলু রোপণ করতে গেলে একই এলাকার বাসিন্দা সামসুল হকের পুত্র হেলাল উদ্দিন মুকুল মাষ্টার, জহুরুলের ছেলে আনোয়ার, আবুল কালামের ছেলে আবু বক্করের নেতৃত্বে ওয়ারেসুল, রশিদ, ইকবাল, মাহমুদ, সামসুল হক, লতিফ, আবু তালেব, জহুরুল, আবু কালাম, সোলেমান,রুমি, শামিমা, শিল্পী আকতার, লুৎফা, মাহমুদা, রেশমি ও মনোয়ারা সহ ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে জমির মালিক মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোজাহারুল ইসলাম, মৃত তোফার উদ্দিনের ছেলে আনিছুর রহমান, মৃত জরিমদ্দিনের পুত্র হামিদুল হক ও এন্তাজুলের পুত্র শরিফুল ইসলাম গুরুতর আহত। রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহতদের স্থানীয় ও স্বজনেরা উদ্ধার করে
উপজেলা হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় কোদালের আঘাতে গুরুতর আহত মোজাহারুল ইসলামের অবস্থা জনক বলে জানিয়েছেন তার পরিবার।

প্রকাশ্য দিবালোকে ভূমি জবর দখলের চেষ্টায় লিপ্ত গ্যাং লিডার হেলাল উদ্দিন মুকুল মাষ্টারের পক্ষে তার লোক থানায় এসে আগেই অভিযোগ করার চেষ্টা চলা কালীন
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় এসে এজাহার দাখিল করেছে মর্মে জানা গেছে।

তবে রাত গভীর হওয়ায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যপারে, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উভয় পক্ষের মধ্যে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে উভয়পক্ষের বিবাদ চলছে আসছে।
দাপ্তরিক কাজে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ব্যস্ত থাকা তাকে তার কার্যালয়ে পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতা‌লের বর্জ্যে সংক্রমণের ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে  কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

পঞ্চগড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্থ আহমনগর ও শালসিড়ির লোকের মাঝে কোরবানির মাংস ও খাবার বিতরণ করেছে ‘হিউম্যানিটি ফার্স্ট’

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি

কৃষকরা গমের গাছ ঘাস হিসেবে বেঁচে দিচ্ছে পার্বতীপুরে গম আবাদে লক্ষ্যমাত্রা ব্যর্থের আশঙ্কা

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন