Tuesday , 21 November 2023 | [bangla_date]

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২১ নভেম্বর বিকেলে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রকিবুল হাসান এক মত বিনিময় সভা করেন।
সভায় রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও আনোয়ারুল ইসলাম,সম্পাদক মোঃ বিপ্লব, সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকি সাবেক সভাপতি কুশমত আলী, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সদস্য একে আজাদ প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে প্রশাসনের কাছে উপজেলার সংবাদ পরিবেশনে তথ্য সরবরাহসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। ইউএনও তার বক্তব্যে সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, আমি এ উপজেলায় সম্প্রতি যোগদান করেছি। আপনাদের আবেদন ও উপদেমূলক বক্তব্য অবশ্যই আমার কাছে গুরুত্ব পাবে। তিনি এ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এইসাথে তিনি সাংবাদিকদেরকেও সহযোগিতা করার আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী শ্রীশ্রী. মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

বীরগঞ্জে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

ঠাকুরগাঁওয়ে হরিজন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাস কারাদন্ড

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলীপি প্রদান

উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প