Thursday , 23 November 2023 | [bangla_date]

সেতাবগঞ্জ খাদ্যগুদামে আমন সংগ্রহের উদ্বোধন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃস্পতিবার ২০২৩-২৪ আমন চাল সংগ্রহ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদিন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সরকারী ভাবেএ খাদ্যগুদামে মোট ৬৯৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চাল ৪৪টাকা দরে ক্রয় করা হবে। সংগ্রহ আগামী ২৮ ফেব্রয়ারী ২০২৪ ইং পর্যন্ত চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় – ১১০ কিলোমিটার রিকশায় নিয়ে আসা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে ফিরল

৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত