Wednesday , 22 November 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় দাবা প্রতিযোগিতার উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২য় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় দাবা প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় হাবিপ্রবির জিমনেশিয়ামে উক্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাণের স্পন্দন, সেই প্রাণের স্পন্দনে আমরা জাগরণ সৃষ্টি করতে চাই। এজন্য শিক্ষার্থীরা যেন ভালো একাডেমিক ফলাফল করতে পারে, পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যেন অংশগ্রহণ করতে পারে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। সেই প্রচেষ্টা থেকেই আজকের এই আয়োজন। পরিশেষে তিনি উক্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮ মামলা নিষ্পত্তি মুক্তি পেয়েছেন তিন হাজারের বেশি আসামি

ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরনের অভিযোগে মামলা

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল

খানসামায় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ, এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল

পল্লীশ্রীর দিনব্যপী ফ্রি (গাইনী ও মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

বোচাগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত