Monday , 20 November 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র তত্ত¡াবধানে ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে ২০২৩-২৪ অর্থবছরে মাস্টার্সে (থিসিস সেমিস্টার) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ফোরামে গবেষণাকে প্রাধান্য দিয়ে থাকেন। একটি দেশ গবেষণা ক্ষেত্রে যত এগিয়ে যাবে সেই দেশের উন্নতি তত বেশী ত্বরান্বিত হবে। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত নতুন নতুন জাত, প্রযুক্তি বা প্রোডাক্ট আমাদের আর্থসামাজিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখে। একটি গবেষণায় দেখা গেছে যে, গবেষণা ক্ষেত্রে যদি এক টাকা বিনিয়োগ করা হয় তাহলে সেখান থেকে রিটার্ন আসে ৩৮ টাকা। অর্থাৎ আমরা যারা বা যে সমস্ত প্রতিষ্ঠান গবেষণা করি, তারা একটা উন্নত জাত উদ্ভাবন করলে সেটি সারাদেশের কৃষকদের মাধ্যমে হাজার হাজার হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে। এতে করে দেশের সকলেই উপকৃত হয়। তাই গবেষণার কোন বিকল্প নেই। সে লক্ষ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষার্থীদের গবেষণার সুযোগকে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। গবেষণা ক্ষেত্রে উন্নতি সাধনে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অবশ্যই সহায়ক হবে। এজন্য আমি আইআরটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, রবিবার প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, ধারাবাহিকভাবে ২৩ নভেম্বর পর্যন্ত অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জের প্রতিবন্ধী অসহায় আলমগীর বাঁচতে চায়

হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

রুহিয়ায় পানির নিচে সোনার ফসল

বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় শেখ রাসেল স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্র) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মৃতি কাপ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা

শিক্ষায় সফলতা অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে —- রাণীশংকৈলের ইউএনও