Thursday , 2 November 2023 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আসবে ১২ হাজার মেট্রিক টন আলু

হাকিমপুর সংবাদদাতা \ অনুমতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি করতে ১২ আমদানিরকারক ইনপোট পারমিট (আইপি) পেয়েছেন। তারা ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ৩০অক্টোবর বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হিলির ১২ আমদানিকারককে মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।
১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রæত প্রক্রিয়া শেষ করে আগামী দুই দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি শুরু হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আমরা হিলির ১০জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। খুব দ্রæত ভারত থেকে আলু আমদানি করা হবে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালিত

দিনাজপুরে যুব ইউনিয়নের অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সড়কে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক – গফুর

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক আহত

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান ………বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

পীরগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা