Sunday , 26 November 2023 | [bangla_date]

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার এবং শীতবস্ত্র প্রদান

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ শিবপুরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ব্যারাকে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ১টি ব্যারাক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে বসবাসরত ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ারসার্ভিস এর তথ্যমতে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে মর্মে জানা যায়।
শনিবার বিকালে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি এবং ফায়ারসার্ভিসসহ পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে, ক্ষতিগ্রস্থ পরিবারদের শুকনো খাবার এবং শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণ এবং ব্যারাক মেরামতের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। শ্রদ্ধেয জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার এবং শীতবস্ত্র প্রদান করা হয়েছে। তাছাড়া, ব্যারাকে বসবাসরত নবম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বইপত্র পুড়ে যাওয়ায় তার সকল বই ক্রয়ের জন্য তাৎক্ষণিক ৫০০০/টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক জেলা প্রশাসক স্যারের দ্রæততম সময়ে সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় বইপত্র পুড়ে যাওয়া পুজা সরকারকে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক স্যারের পক্ষ থেকে এক সেট বই কিনে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে লুকানো অবস্থায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রাণীশংকৈলে শিক্ষক ছবি কান্ত দেবের বিদায় সংবর্ধনা

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ের রোডের আনন্দ বেকারীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

দাবিতে অনড় থেকে এবার চোখে কালো কাপড় বেঁধে কর্মবিরতি পালন

পঞ্চগড় অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আটক-২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য ১৫ লক্ষ টাকা অনুদান বিতরণ

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল