Tuesday , 21 November 2023 | [bangla_date]

অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

সোমবার “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এবং “সব শিশুর জন্য সব অধিকার নিশ্চিত করি”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিশু ও মা স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের আয়োজনে বিশ্ব শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অরবিন্দ শিশু হাসপাতালের সম্মানীত সভাপতি আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক মোঃ শামীম কবির এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সম্মানীত সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ শামীম কবির। শিশু স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দিয়ে এবং উন্নত শিশু স্বাস্থ্য বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মনিন্দ্র নাথ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ জামিনুর রহমান জুয়েল, মেডিকেল অফিসার মোঃ সহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ারুল হক মার্শাল, সমাজ কল্যাণ সম্পাদক দীলিপ সাহা, নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, আব্দুর রশিদ তোতা, সমর চক্রবর্তী, রেজওয়ান হোসেন চৌধুরী রানা। বক্তারা বলেন, শিশুর সব অধিকার তখনি প্রতিষ্ঠিত হবে যখন শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। আমরা এই হাসপাতালে শিশুর পাশাপাশি মায়ের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি। মনে রাখবেন সুস্থ্য শিশুই একদিন জাতির কর্ণধার হিসেবে দেশ পরিচালনা করবে। আসুন আমরা সবাই শিশুর প্রতি মনোযোগী হই এবং যতœ নেই। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ রউফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২শত কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলম, সাধারণ সম্পাদক সুবল

বোচাগঞ্জে সুধি সমাবেশে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর

হরিপুরে ড্রেনের ময়লা-আবর্জনা রাস্তায়, চরম জনদুর্ভোগ

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর  মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালিত

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

তেঁতুলিয়া ইকোপার্কের চিত্রা হরিণ মারা গেছে

দিনাজপুরে নির্বাচন অফিস চত্বরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালিত

দিনাজপুরে পৃথক অভিযানে মাদক, যৌতুকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার