Friday , 24 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের  অধিনে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। দু’দিন ব্যাপী ৩টি বিষয়ের উপর ( বাংলা, ইংরেজি ও গণিত) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(গভ: রেজি: নং-এস-১০২৮/৯৮) এর আওতাধীন ‘ আটোয়ারী কিন্ডার গার্টেন কেন্দ্রের ভেন্যু হিসেবে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে উপজেলার ৫ টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এখানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের শিক্ষক মোঃ বাসেত আলী। অপরদিকে একই তারিখ ও সময়ে জেলা কিন্ডার গার্টেন সোসাইটি পঞ্চগড়-এর আওতাধীন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি কিন্ডার গার্টেনের ৫৩৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। একেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন মোঃ তেহিদুল ইসলাম। পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হাড় কাঁপছে বরফ শীতে

পীরগঞ্জ পৌর নির্বাচন: বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নালকে দল থেকে বহিষ্কার

মালয়েশিয়ায় আর্ন্তজাতিক আলোহা চ্যাম্পিয়ন শিপে প্রথম রানার্সআপ হলেন বোচাগঞ্জের মেয়ে আরশি আলিফ লামহা

রাণীশংকৈলে সংসদীয় পর্যায়ে ভূমি অধিকার বিষয়ক জনসমাবেশ

কান্তজীউ মন্দির পরিদর্শনে প্রত্নতত্ব¡ অধিদপ্তরের মহাপরিচালক

বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জে আব্দুর রউফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপুজা পালনকরা হবে — রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন