Sunday , 26 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটির

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল  কোম্পানী শারজাহ্ চেরেটির

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। শীতের তীব্রতা কাবু করে নি¤œ আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঢাকার ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি। ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি’র উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের ২২৫ টি কম্বল ও শিশুদের জন্য ২০০ টি জ্যাকেট অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অসহায় শীতার্ত মানুষের উদ্দেশ্যে আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) বলেন, শীতে আপনাদের কষ্টের কথা ভেবে ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটি আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনারা ওই কোম্পানীর জন্য দোয়া করবেন। শৃঙ্খলার সাথে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন, খোচাবাড়ী(২) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দলিলুর রহমান, খাদেমুল ইসলাম, বদিউজ্জামান বাদল এবং সমাজ সেবক শাহীদুল ইসলাম ও তোহিদুল ইসলাম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মাঠ রক্ষা করতে যদি জীবন চলে যায় তবুও মাঠ রক্ষা করবো আমরা

ঘোড়াঘাট প্রেসক্লাবের কমিটি গঠন আহ্বায়ক ফরিদুল, সদস্য সচিব কবির

সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ সাতোর ইউপি নির্বাচনে প্রচার- প্রচারণায় এগিয়ে টংকনাথ রায়

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

পীরগঞ্জে শুভেচ্ছা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

নৌকা ডুবিতে মৃত পরিবারগুলোর মাঝে জাতীয় হিন্দু মহাজোটের আর্থিক সহযোগিতা প্রদান