Friday , 3 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে আওয়ামীলীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ সম্পন্ন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “রোড টু
স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর অংশ হিসেবে প্রত্যেক ভোটারের
দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি,
ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে উৎসাহ দিতে
বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। এই কার্যক্রমের অংশ
হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী আওয়ামীলীগের প্রায় ৬
শতাধিক ভোট প্রার্থনা কর্মীর (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে
উপজেলা পরিষদ হল রুমে ৩ পর্বে উপজেলার ৬ ইউনিয়নের ভোট
প্রার্থনাকর্মীদের নিয়ে (ক্যাম্পেইনার) এই প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন অফলাইন
ক্যাম্পেইনিং এর জোনাল সমন্বয়ক পল্লব কুমার বর্মণ। এতে মাষ্টার
ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী
অধ্যাপক মোহাম্মদ মাহামুদুল হক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক
নিয়াজ মাখদুম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল হক ও
বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়
আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল
ইসলাম। অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ
নেতৃবৃন্দ। প্রশিক্ষন কর্মশালায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ
তৌহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের
মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে
চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। সরকার
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান, উপ-
বৃত্তি, ভুমিহীন ও গৃহহীনদের জমি সহ ঘর প্রদান, বছরের শুরুতে
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সহ সার্বিক উন্নয়নের ফলে
মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই
সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনারা এই প্রশিক্ষণ
গ্রহণ করার পর প্রত্যেক ভোটারের কাছে সরকারের অভুতপূর্ব সাফল্য ও
উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করার আহবান জানান। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হামরা বীরগঞ্জিয়া সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ মাস হয়েছে এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রীকে ! বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন আসামিরা

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ  ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

পীরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন কৃষি শ্রমিক

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রেতাদের ব্যবসা মন্দ