Sunday , 12 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নিহত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পরে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধীর মৃত্যূর খবর পাওয়া গেছে। নিহত পলাশ উপজেলার রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ী গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। পরিবার সূত্রে জানাগেছে পলাশ জন্মগত ভাবে মানসিক ভারসাম্যহীন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গতকাল রোববার (১২ নভেম্বর) সকালে পলাশ(৩৫) বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের উপর দিয়ে কিসমত স্টেশন অভিমুখে পায়ে হেঁটে যেতে থাকে। পলাশ রেল লাইন ধরে শিমুল তলা নামক স্থানে পৌছলে এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে তার শরীর দুই অংশে বিভক্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। ওই দিন বিকেলেই পলাশের লাশ পারিবারিকভাবে সৎকার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও  স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

বীরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবী ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

বোদায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দাম নিয়ে কৃষক শঙ্কিত

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ’র সমাপনী র‌্যালী

পার্বতীপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বিশেষ সাধারণ সভা

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আগামী জুনে আসছে পাটের পলিথিন