Wednesday , 8 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের নয়নকার ভাটা মার্কেটের সামনে পাকা রাস্তায় রাত প্রায় ৮ টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম(৪২)কে ৭৭ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র‌্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া থানার উত্তর বঠিনা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে র‌্যাব-১৩ মাদক বিরোধী এ অভিযান সফল করেন। আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুলকে রাতে আটোয়ারী থানায় নিয়ে আসেন র‌্যাব। পরে নায়েক সুবেদার মোঃ আব্দুস সামাদ শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় একটি মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র‌্যাব -১৩ কর্তৃক ৭৭ বোতল ফেনসিডিল সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলা নং-০৪, তারিখ: ০৮/১১/২০২৩। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা এমপি মনোরঞ্জন শীল গোপাল

চিরিরবন্দরে কোচের ধাক্কায় নারী নিহত, শিশুসহ আহত ২

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

লকডাউন চলাকালীন সময়ে যে সকল নির্দেশনা মানতে হবে

বোদায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী_ডাঃ সামন্ত লাল সেন

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস রোপা প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে মাঠ দিবস।

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

দিনাজপুরে যাত্রী সেজে ছিনতাই,আটক ১