Sunday , 12 November 2023 | [bangla_date]

আটোয়ারীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করেন উপজেলা যুবলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় কার্যালয় থেকে ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এরপর র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক ও আ.ফ.ম আহসানুল হক ফরহাদ এদের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, আব্দুল কুদ্দুশ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

সারাদেশে করোনায় একদিনে আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

পীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

খানসামার এক বিদ্যালয়ে এসএসসিতে পাশ করেনি কেউ

চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বিএনএসিডবি উসির বিশেষজ্ঞ টিম

বিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা উদ্ধার