Sunday , 19 November 2023 | [bangla_date]

আটোয়ারীর পল্লীতে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে ফুটবল খেলার মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট যুব সমাজের আয়োজনে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ তজির উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার এবং ট্রফি তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ। এসময় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাংবাদিক মনোজ রায় হিরু ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোয়াখোয়া ইউ’পি চেয়ারম্যান মোজাক্কারুল আলম চৌধুরী কচি উক্ত ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এবং ইউ’পি সদস্য রাজিউর রহমান সম্পাদকের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকার দলীয় নেতা আক্তারুজ্জামান সাজুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভোমরাদহ একাদশ ঠাকুরগাঁও লিটিলষ্টার ক্লাবকে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমের বাম্পার ফলন তবুও চিন্তিত বাগানিরা

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

পঞ্চগড়ে গণ-ধর্ষ-ণের অভিযোগে ৬ আসামীর যাবজ্জীবন কা-রাদ-ন্ড

বীরগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ৫ শিশু হাসপাতালে

বীরগঞ্জে কৃষকের বোরো ধান রোপনের ধুম

৫বছর পার হলেও সেতুর নির্মান শেষ হয়নি সেতু নির্মাণের ধীর গতি-দূর্ভোগ নিরসনে পাশ দিয়ে কাঠের সাকোঁ

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায়

সাবেক ও বর্তমান ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল