Sunday , 19 November 2023 | [bangla_date]

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুর শহরের মালদাহপট্টি চেম্বার সড়কস্থ ও দিনাজপুর মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুর জেলা প্রতিনিধি রেহেনা খাতুন রতœা। এ সময় উপস্থিত ছিলেন উই এর মডারেটর জিনাত আরা নন্দিনী, দিনাজপুর জেলা উই এর সহ:প্রতিনিধি রুহিনা সুলতানা, সানজিদা শবনম, নিশাত আনজুম প্রমুখ।
অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর দিনাজপুরের প্রতিনিধি রেহেনা খাতুন রতœা বলেন, নারী উদ্যোক্তাদের প্রতিভা প্রকাশের লক্ষ্যেই এই নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্যের প্রদর্শনী।
তিনি বলেন, অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) একটি উদ্যোক্তা বান্ধব অনলাইন প্লাটফর্ম। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে আমাদের নারীরা। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নারীরাও হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য নিয়ে বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের তৈরী পণ্য নিয়েই আজকের এই পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ তৈরী পোষাক, শো-পিচ, প্রসাধনী-জুয়েলারী ও বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে পণ্য প্রদর্শন করে ৩২ জন নারী উদ্যোক্তা। এক দিনের এই পণ্য প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলে সাধারণ মানুষ ও অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

গৃহবধূর রহ’স্যজনক মৃ’ত্যু, শ্বশুরের ক’বর থেকে ম’রদে’হ উ’দ্ধার -স্বজনদের দাবি পরি’কল্পি’ত হ’ত্যা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকা ১৪, স্বতন্ত্র ৬ জয়ী। বিস্তারিত জানতে টাচ করুন

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

আর্জেন্টিনাকে সাপোর্ট করায় বন্ধুর হাতে বন্ধু খুন