Thursday , 16 November 2023 | [bangla_date]

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা এসেছে, এই নৌকাতে ভোট দিলেই হবে স্মার্ট বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের মতো স্মার্ট বাংলাদেশ নির্মাণেও সফল হবে আওয়ামী লীগ। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩) রাতে কাহারোল উপজেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে মুকুন্দপুর জেলেপাড়া দূর্গা মন্দির ও ভাতগাঁও মনোরজালিয়া পাড়া হরিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে …… এডিশনাল ডিআইজি

উত্তরাঞ্চল সফর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বীরগঞ্জে বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

সভাপতি সাদ্দাম- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

পঞ্চগড়ে নবান্ন উৎসব উপলক্ষে শস্য কর্তন ও মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে মত বিনিময়