Wednesday , 8 November 2023 | [bangla_date]

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অপরাজনীতির কারণে বিএনপি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সন্ত্রাসী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের ডাকা অবরোধ-হরতালে আজ প্রমাণিত হয়েছে বিএনপি জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। তাদের কর্মসূচিতে কোন মানুষ সাড়া দেয়নি। অবরোধ সফল করবার জন্য সারা বাংলাদেশের একজন নেতাকেউ রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। এক কথায় বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান এবং টিআর প্রকল্পের অধিনে মরদেহ বহন ও গোসলের খাটিয়া বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক সুকুমরার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এসসয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৭২ জনকে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং টি আর প্রকল্পের অধিনে ৭টি মসজিদে মরদেহ বহনের খাট ১টি ও গোসলের খাট ১টি করে মোট ৭ সেট খাট বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মানবিক সাহায্যে এগিয়ে এলেন ইউএনও তানভীর আহমেদ

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

আসন্ন প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি তারিন

তথ্য অধিকার বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য চাওয়াটাও নাগরিক দায়িত্ব

বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মানবন্ধন

বীরগঞ্জে একনিষ্ঠ বিএনপি কর্মীর বাড়ি এখন দেয়ালচিত্রে সজ্জিত

দিনাজপুর-বীরগঞ্জ সড়ক শিমুলে রাঙা

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুলে ব্যতিক্রমি পিঠা উৎসব