Sunday , 12 November 2023 | [bangla_date]

কালীপূজায় বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
হিন্দু ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালিপূজায় দুদিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। রবিবার- সোমবার পর্যন্ত কালীপূজায় বন্ধ থাকছে স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম।

বাংলাবান্ধা সিএন্ডএফ এসোসিয়েনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, রোববার থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালিপূজা শুরু হয় তা উদযাপনে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের সাথে আলোচনা সভার ভিত্তিতে ২দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বলেন, হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী কালীপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত চিঠি উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন- দুলাল রব্বানী

বোচাগঞ্জে মুখো-শধারী স-ন্ত্রা-সী কর্তৃক আম বাগান মালিকদের কাছে চাঁ*দা দাবি ও প্রাণ না*শের হুম-কীর বিষয়ে মামলা দায়ের

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

দিনাজপুরে ট্রাক চাপায় শ্যালক-দুলাভাই নিহত

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন বাস্তবায়ন হ”েছ -এমপি গোপাল

বালিয়াডাঙ্গীতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর বিতরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–